বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় 

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

রক্ষণাবেক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য আগামীকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বড় একটি অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

এদিন সকাল থেকে প্রায় ৬ ঘণ্টা এসব এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার ডালপালা কাটার কাজের সুবিধার্থে সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো- পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদার পাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা ও উপর-ভদ্রা।

এছাড়া শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড় এবং এর আশপাশের এলাকাগুলোতেও এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট থাকবে। নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের এই অনাকাঙ্ক্ষিত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষ হওয়া মাত্রই দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর আশ্বাস দিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup