রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশনে পৌঁছেছেন তারেক রহমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
expand
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশন ভবনে এসেছেন। দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে পৌঁছান তিনি।

এর আগে, ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান।

জানা গেছে, ঢাকা ১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হবেন তারা।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup