বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলীয় জোটের লংমার্চে সাধারণ মানুষ সাড়া দেয়নি: রাশেদ খান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
রাশেদ খান। ছবি: সংগৃহীত
expand

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চে সাধারণ মানুষের সাড়া পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান।

সম্প্রতি এনপিবি নিউজের পডকাস্টে এ মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে চলমান সংকট জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি হয়েছে। এমন সংকটকে পুঁজি করে সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া দুঃখজনক।’

লংমার্চ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘এতে রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষের অংশগ্রহণ দেখা যায়নি। তাঁর ভাষ্য, সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং চায়ের দোকানেও নানা রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।’

এর আগে ১১ দলীয় জোট ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের বিচার, বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস ও সারের সংকট দূর করা, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং চাঁদাবাজি, দুর্নীতি ও সংকীর্ণ দলীয় রাজনীতির অবসান।

রাশেদ খান বলেন, ‘সাধারণ মানুষ গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ বুঝতে পারছেন। তাই জাতীয় ও আন্তর্জাতিক সংকটের এই সময়ে সেটিকে পুঁজি করে সরকার পতনের আন্দোলন করা উচিত নয়।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank