বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন
expand

স্থানীয় নির্বাচন কোনো দলীয় নির্বাচন নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে কি না-এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইন অনুযায়ী যারা যোগ্য হবেন, তারাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তিনি জানান, খুব শিগগিরই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

সিইসি বলেন, ভোটকে ঘিরে নির্বাচন কমিশন থেকে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না। পুলিশ প্রশাসনও ভালোভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আশ্বাস দিয়েছে। জাতীয় নির্বাচনে প্রশাসনের ভূমিকার অভিজ্ঞতা স্থানীয় নির্বাচনেও কাজে লাগাতে চায় কমিশন।

ভোটে সহিংসতা কমাতে মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর পাশাপাশি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান তিনি।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank