মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’, মির্জা ফখরুলকে জামায়াত নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের মুক্তিযুদ্ধের বিরোধিতা ইস্যুতে করা বক্তব্যের সমালোচনা করে জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, 'আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন’।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণঅভ্যুত্থান এর দ্বিতীয় বার্ষিকী উদ্‌যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে বিভাজনের রাজনীতির কারণে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আবার বর্তমান সরকার সেই বিভাজনের রাজনীতি শুরু করেছে। বিএনপি মহাসচিব বলেছেন, স্বাধীনতার বিরোধিতার জন্য জামায়াত ক্ষমা চায়নি। ফ্যাসিবাদীরা যে সুরে কথা বলেছে, সেটি বাংলাদেশের জনগণ জুলাই আন্দোলনের সময় রিজেক্ট (বাতিল) করে দিয়েছে। পুরোনো কাসুন্দি ঘেঁটে লাভ হবে না।

হামিদুর রহমান আযাদ বলেন, আয়নায় নিজের চেহারা দেখুন। ক্ষমা আপনার বাবাকে কবর থেকে চাইতে বলেন। আমরা অপরাধ করি নাই, ক্ষমা চাইব কেন? সেই হিসেবে আপনার বাবাও অপরাধী, এই অভিযোগ আছে। সুতরাং আপনাদের কথা সতর্কভাবে বলা উচিত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ivory Coast VS Norway
45'+5'
0 - 1
39' Antonio Nusa
World Cup