মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

 জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

২০২৪ সালের ১ লা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ও শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন পতনের ২য় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস।

গত ২৪ জুন খেলাফত মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে শাখা সমূহে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় দোয়া, আহতদের খোঁজখবর ও সম্ভাব্য সহযোগীতা , ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের বিচার ত্বরান্বিত এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে মতবিনিময়, গণ-সংযোগ, গণ-জমায়েত ও মিছিল, দেয়ালিকা প্রকাশ ও আন্দোলনের ভিডিও প্রদর্শণী, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান ও রক্তদান কর্মসূচি প্রভৃতি।

কর্মসূচির উদ্বোধনী দিন ১ জুলাই বাদ আসর, বায়তুল মোকাররম উত্তর গেইট হতে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন মুহতারাম মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

অন্যদিকে ১ জুলাই বাদ ফজর ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্যোগে উত্তরায় শহীদ জাবের ইব্রাহীমের কবর জেয়ারত, বিকাল ৪টায় শহীদ মীর মুগ্ধের কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

এছাড়াও সারাদেশে শাখাসমূহে মাসব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Ivory Coast VS Norway
1'
0 - 0
World Cup