বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা গুলির চেষ্টা করেছে: নাছির

প্রকাশ : ২২ মে ২০২৬, ০৭:১১ পিএম আপডেট : ২২ মে ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার ঝিনাইদহে গেলে তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। '

এই ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক তথ্য দিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির

নাছির উদ্দীন নাছির বলেছেন, নাসীরউদ্দীন পাটওয়ারী আজ ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা তাকে ডিম নিক্ষেপ করে।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ কথা জানান।

নাছির লেখেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত, সমালোচিত, মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি নাসীরউদ্দীন পাটওয়ারী। আজও ঝিনাইদহে গিয়েছিলেন মব করার উদ্দেশ্যে। কিন্তু সেখানে সাধারণ জনতা তাকে ডিম নিক্ষেপ করে। এ সময় নাসীরউদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা সন্ত্রাসীরা সাধারণ জনতাকে উদ্দেশ্য করে গুলি করার চেষ্টা করে।

তিনি জানান, অস্ত্রধারী এই দুইজন শিবিরের সন্ত্রাসী। তাদের পরিচয় হলো: ১. সিয়াম উদ্দিন তুর্য (পাঞ্জাবি পরিহিত): পিতা জামাতের নেতা সল্টু মাস্টার (শিক্ষক, বদরগঞ্জ মাদ্রাসা)। ঠিকানা: মাস্টার পাড়া, কোর্টপাড়া, ঝিনাইদহ। ২.আশিক (টি-শার্ট পরিহিত): পিতা মৃত বাদশা, গ্রাম: কাষ্টসাগরা। তিনি শিবিরের নেতা। অনতিবিলম্বে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রধারী এই দুইজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করার জন্য জোর অনুরোধ রইলো।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup