

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর মিরপুর পল্লবীতে শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জাতির পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও কঠোর বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২১ মে) ডাকযোগে ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে এক খোলা চিঠি লেখেন মজিবুর রহমান মঞ্জু।
চিঠিতে তিনি বিরোধীদলসহ বিভিন্ন মত ও পথের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সশরীরে রামিসার শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।
চিঠিতে মঞ্জু বলেন, রামিসার রোমহর্ষক হত্যাকাণ্ডে দেশের মানুষ গভীরভাবে ব্যথিত ও উদ্বিগ্ন। পুলিশের দ্রুত তৎপরতায় অভিযুক্ত গ্রেপ্তার হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও অতীতে নারী ও শিশু নির্যাতনের পুনরাবৃত্ত ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়।
তিনি আরও বলেন, এ ধরনের পাশবিক ঘটনার বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ কঠোর অবস্থানের বার্তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী যদি বিরোধীদলসহ বিভিন্ন শ্রেণিপেশা ও মতের মানুষকে সঙ্গে নিয়ে রামিসার পরিবারের প্রতি শোক, সমবেদনা ও সংহতি প্রকাশ করেন, তাহলে তা জাতির ঐক্য ও মানবিক অবস্থানের প্রতীক হয়ে উঠবে।
এবি পার্টি চেয়ারম্যান তার চিঠিতে উল্লেখ করেন, এই সম্মিলিত উদ্যোগ দেশের মানুষকে জানিয়ে দেবে যে নারী ও শিশু নির্যাতনের মতো নৃশংসতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে পুরো রাষ্ট্র ও জাতি ঐক্যবদ্ধ।