বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে যত অপকর্ম হচ্ছে সেগুলো জামায়াত করছে: দুদু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:০৩ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।। ফাইল ছবি
expand
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।। ফাইল ছবি

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত ইসলামী করছে, আর তা বিএনপি সরকারের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পাশাপাশি জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো জিনিস চিন্তা করতে পারে না। কখনোই তারা মানুষের আস্থা-বিশ্বাসের সঙ্গে থাকতে পারে নাই বলে সরকারে যাওয়া দূরে থাক উল্লেখযোগ্য কোনো মানুষের সমর্থনও নেই। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করে। রাজনীতিতে এরা এমনই একটি অংশ মিথ্যা ছাড়া এদের আর কিছু নাই।

সেই মহলটি হচ্ছে জামায়াতে ইসলামী উল্লেখ করে তিনি বলেন, ‘তারা ইসলামকে নিয়ে ব্যবসা করে। বাংলাদেশ এখন যে অপকর্মগুলো বিভিন্ন ক্ষেত্রে দেখছি, তা নিয়ে যদি আলোচনা করি তাহলে তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যত অপকর্ম হচ্ছে সেই অপকর্ম তারা করছে। কিন্তু প্রসঙ্গটি সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

বিগত সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন