সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা রিজভীর পা ধরে সালাম করা সেই পুলিশ ক্লোজড

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৩ পিএম আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলাম
expand
রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করেন ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করা ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে কর্মকত পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আরিফুল ইসলামকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস সাক্ষরিত এক অফিস আদেশে তাকে ক্লোজড করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট। মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’

এতে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে।

এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup