

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে দেশে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে খুলনার শিরোমণিতে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, এক মাস আগে প্ল্যান্টটির কমিশনিং হয়েছে এবং ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। কারখানার নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হবে বলে জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, এই সোলার প্ল্যান্ট স্থাপনে যে বিনিয়োগ করা হয়েছে, তা তিন থেকে চার বছরের মধ্যে উঠে আসবে। তাই বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের দিকে আরও বেশি গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
ফকির মাহবুব আনাম বলেন, বসতবাড়ি ও ছোট প্রতিষ্ঠানেও সোলার প্ল্যান্ট স্থাপনে সরকার উৎসাহ দিচ্ছে। এজন্য এক শতাংশ সুদে ঋণ দেয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় যন্ত্রপাতিতে কর ও শুল্ক সুবিধা দেয়া হচ্ছে। এ ছাড়া সোলার প্ল্যান্ট থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে প্রতি ইউনিটে ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ দেয়ার সরকারি উদ্যোগের কথাও জানান মন্ত্রী।
এ ছাড়া তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ইতোমধ্যে প্রায় ৩০ হাজার একর জমি পাওয়া গেছে, যেখানে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বায়ুবিদ্যুৎ উৎপাদনের ওপরও গুরুত্ব দেয়া হচ্ছে।
এ সময় অনুষ্ঠানে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

