মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিএম কাদেরের সম্পদ বিবরণী যাচাইয়ে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের
expand

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) কর্তৃক দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এনপিবি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে দুদক সূত্র।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে জিএম কাদেরের সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা এবং একজন তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, জিএম কাদেরের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধানের জন্য কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনুসন্ধানকারী কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের জন্য জিএম কাদেরের মূল সম্পদ বিবরণী ফরম ও সংশ্লিষ্ট সংযুক্তিসহ মোট ১২ পৃষ্ঠার নথি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

দুদকের নথি অনুযায়ী, বিষয়টি বিশেষ তদন্ত শাখার ইআর নং-২৩৫/২৬-এর আওতায় অনুসন্ধান করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank