

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন এর উপর নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিবাদ জানিয়ে বলেন, জনপ্রিয় অভিনেত্রী ও জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে কতিপয় আওয়ামী লীগের সমর্থক কর্তৃক শারীরিক হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানাই।
পোস্টে তিনি জানান, এ ধরনের ঘৃণ্য ও নিন্দনীয় কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ বিদেশের মাটিতেও নিজেদের গ্রহণযোগ্যতা ও টিকে থাকার নৈতিক ভিত্তি হারাচ্ছে। কারণ, দেশের বাইরে সংঘটিত এ ধরনের অপকর্মও দায়মুক্তির বাইরে নয়।
এধরণের অপকর্মের জন্য বিদেশের মাটিতেও তাদের প্রত্যেককে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার ভাই ও ভাইয়ের পরিবারের সাথে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি সেখানকার এক পার্কে ঘুরতে গেলে তাকে জুলাই সন্ত্রাস আখ্যা দিয়ে গায়ে হাত তোলে সেখানে অবস্থানরত নিষিদ্ধ ছাত্র-যুবলীগ সমর্থকরা।


