

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণহত্যার বিচার না করায় এবং সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর কারণেই অভিনেত্রী বাঁধনের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই আজ ইতালির ভেনিসে জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।
তিনি আরও লেখেন, বিচারহীনতা ও আপসের রাজনীতি বন্ধ করুন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।


