সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক হবে: ইসি সচিব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পিএম আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পিএম
ফাইল ছবি
expand

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হবে উপজেলা ভিত্তিক। এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে।

সোমবার (০৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ইউপি নির্বাচন কয়েক ধাপে হবে।

এক্ষেত্রে পাঁচ ধাপে নাকি ছয় ধাপে হবে তা এখনো ঠিক হয়নি। তবে এটুকু বলা যায় উপজেলাভিত্তিক নির্বাচন হবে।

এক্ষেত্রে একটি উপজেলার যতগুলো ইউনিয়ন আছে সেগুলো একই সঙ্গে হবে। এক উপজেলার কয়েকটি ইউনিয়ন একসঙ্গে হলে এবং বাকিগুলো অন্য ধাপে হলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশংকা থেকে একই সঙ্গে এক উপজেলার সবগুলোতে নির্বাচন হবে বলেও জানান তিনি।

এছাড়া তফসিল ঘোষণার বিষয়টি কমিশনের এখতিয়ার বলেও জানান তিনি।

স্থানীয় নির্বাচনের বিধিমালা নিয়ে ইসি সচিব বলেন, আমার জানামতে, পোস্টার থাকবে না। বাকি পরিবর্তনগুলো পরবর্তীতে জানানো হবে।

সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সেপ্টেম্বরে তফসিল দিয়ে নভেম্বরে ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা এবং জেলা পরিষদের নির্বাচন হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank