মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ এএম
মো. আবু আউয়াল
expand
মো. আবু আউয়াল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল।

শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন এ পদে থাকবেন অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এই নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন