মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউতে থাকা পাকিস্তানের হাইকমিশনারের শারীরিক অবস্থা স্থিতিশীল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৪৯ পিএম আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৩:৫০ পিএম
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
expand
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে ও তার স্ত্রীকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পাকিস্তান হাইকমিশন জানায়, ‘আলহামদুলিল্লাহ, তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল এবং ভালো আছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে এখনও হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এর আগে গত বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর আনুমানিক ৪টা ৫৬ মিনিটে রাজধানীর বারিধারার ইউএন রোডের ২২ নম্বর বাড়িতে অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বারিধারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং ৫টা ২০ মিনিটে তা পুরোপুরি নির্বাপিত হয়।

অগ্নিকাণ্ডের সময় উৎপন্ন ধোঁয়ার প্রভাবে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে সকাল ৯টার দিকে হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরানকে চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন