সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজির প্রসঙ্গে দুদক: কোনো আইনি গাফিলতি ছিল না 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৪:৪৭ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন পাওয়া প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তাঁরাও গণমাধ্যমে বিষয়টি দেখেছেন। তবে এক্ষেত্রে তাঁদের (দুদক) পক্ষ থেকে কোনো আইনী গাফিলতি ছিলনা।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা জানান সংস্থাটির মহাপরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী।

এদিন, দুদকের নতুন সচিব মো. সাইদুর রহমান খানের যোগদান পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক মহাপরিচালক শিবলী জানান, সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন পাওয়ার ব্যাপারে গণমাধ্যম থেকে জেনেছি। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। দুদকের আইনি কোন গাফিলতি ছিল না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন