

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চলতি মাসের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশন গঠিত হবে বলে প্রত্যাশা করছেন সংস্থাটির নতুন সচিব মো. সাইদুর রহমান খান।
রোববার (০২ আগস্ট) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে যোগদান পরবর্তী সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান তিনি।
সাইদুর রহমান খান বলেন, দুদককে আরও গতিশীল করতে কাজ করব। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে দুদক নিজের কাজ করবে।
দুদককে আরও জনবান্ধব করে যেকোনো ধরনের ইমেজ সংকট দূর করতেও কাজ করবেন বলেও জানান নতুন দুদক সচিব।
এদিকে, গত ৩০ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুদকের সচিব হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি গত ৫ জানুয়ারী থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।