রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-এমপিদের শোক 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৩:৫৭ পিএম আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৪:২৪ পিএম
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
expand
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

প্রথিতযশা রাজনীতিবিদ, প্রবীণ আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা।

আজ রোববার (১২ জুলাই) ভিন্ন ভিন্ন শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এসব মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আল।

শোকবার্তায় তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের এক উজ্জ্বল ব্যক্তিত্ব। মহান মুক্তিযুদ্ধের পক্ষে তার ভূমিকা, বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অবদান এবং গণপূর্ত, ভূমি, পররাষ্ট্র, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে তার নিষ্ঠাপূর্ণ ও বর্ণাঢ্য কর্মজীবন জাতি শ্রদ্ধার সঙ্গে চিরদিন স্মরণ করবে। জাতীয় সংসদের স্পিকার ও অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup