রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে চার মন্ত্রীর শোক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
ছবি: ব্যারিস্টার জমির উদ্দীন সরকার
expand
ছবি: ব্যারিস্টার জমির উদ্দীন সরকার

সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

রোববার (১২ জুলাই) আলাদা শোকবার্তায় তারা শোক প্রকাশ করেন।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন লব্ধপ্রতিষ্ঠিত আইনজীবী, প্রাজ্ঞ সংসদ সদস্য, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং গণতান্ত্রিক রাজনীতির এক উজ্জ্বল ব্যক্তিত্ব। গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত।

ধর্মমন্ত্রী বলেন, জমির উদ্দীন সরকার ছিলেন দেশের একজন সুদক্ষ পার্লামেন্টারিয়ান ও প্রথিতযশা আইনজীবী। তিনি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তাঁর মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ হিসেবে তাঁর ভূমিকা ছিল অনন্য। দল গঠনের প্রথম পর্যায় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিক, দক্ষ সংসদীয় ব্যক্তিত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একজন প্রাজ্ঞ নেতা। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো।

তারা সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup