শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কবি আল মাহমুদের ৯১তম জন্মদিন আজ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৮:১২ এএম
আল মাহমুদ
expand
আল মাহমুদ

‘সোনালী কাবিন’ খ্যাত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি, আল মাহমুদের জন্মদিন আজ। ‎আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।

তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে বাংলা কবিতায় নিজস্ব ধারা নির্মাণ করে গেছেন তিনি।

আল মাহমুদ লিখেছিলেন-‘সোনার দিনার নেই,

দেনমোহর চেও না হরিণী/ যদি নাও দিতে পারি

কাবিনবিহীন হাত দুটি।’

ষাটের দশকে ‘লোক লোকান্তর' ও ‘কালের কলস' কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন' তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা পেয়েছে স্বতন্ত্র শিল্পরূপ।

শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসাবেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কবি। তার উলে্লখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকেৌড়ির রক্ত', ‘কবি ও কোলাহল' এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন'।

‎‎জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ ‎তিন দিনব্যাপী স্মরণোত্সবের আয়োজন করেছে।

‎বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি ইন্তেকাল করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup