

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)।
বুধবার (৮ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে দায়িত্ব পালনকারী স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন আইরিন খান।
আইরিন খান বর্তমানে জাতিসংঘের মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের ১ আগস্ট এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৩ সালে এ পদ চালুর পর প্রথম নারী হিসেবে এই দায়িত্বে নিয়োগ পান আইরিন খান। একই সঙ্গে তিনি সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন।
আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে আইরিন খানের। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। সংস্থাটির ইতিহাসে তিনিই প্রথম নারী মহাসচিব।
তার নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ও নাগরিক অধিকারের পাশাপাশি অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিয়ে কার্যক্রম সম্প্রসারণ করে। এছাড়া নারীর প্রতি সহিংসতা বন্ধে সংস্থাটির প্রথম বৈশ্বিক প্রচারণাও তার নেতৃত্বেই শুরু হয়।
অন্যদিকে, জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান (এপেলো)।
