

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় অবস্থিত বিভিন্ন পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলোতে একসময় বিএনপিবিরোধী লোকাল স্টাফ গিজগিজ করতো, যারা সময়ের সঙ্গে সঙ্গে ভোল পাল্টেছেন বলে মন্তব্য করেছেন কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস সচিব তারিকুল ইসলাম ভূঁইয়া (তারিক চয়ন)।
শুক্রবার (৩ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
তারিক চয়ন লেখেন, ঢাকায় পশ্চিমা দূতাবাসগুলোতে এন্টি-বিএনপি লোকাল স্টাফ গিজগিজ করতো। সময়ের সাথে এরাও নগদে পল্টি নিয়েছে। কারা এন্টি-বিএনপি তা আমার চেয়ে ভালো কেউ জানে না! কারণ, আমাকে পদে পদে অপদস্ত করেছে ওরা।
উল্লেখ্য, ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে যোগ দেওয়ার আগে কূটনৈতিক সাংবাদিক এবং কলামিস্ট হিসেবে পরিচিত তারিক চয়ন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কেন্দ্রীয় কমিটিতেও স্থান পেয়েছিলেন।
