মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের কমলাপুর স্টেশন চালুর সম্ভাব্য সময় জানা গেল

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মেট্রোরেলের কমলাপুর স্টেশন আগামী বছরের মার্চে চালুর লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংস্থাটি জানিয়েছে, প্রকল্পের প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এর আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে এমআরটি লাইন-৬-এ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১২ সেট ট্রেন নিয়মিত চলাচল করছে। এ প্রকল্পের তৃতীয় ধাপের আওতায় মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে।

ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, কমলাপুর স্টেশন চালু হলে দেশের সবচেয়ে বড় রেলস্টেশনের সঙ্গে মেট্রোরেলের সরাসরি সংযোগ স্থাপিত হবে। এতে আন্তঃনগর ও কমিউটার ট্রেনের যাত্রীদের জন্য যাতায়াত আরও সহজ হবে।

তাদের ধারণা, কমলাপুর, গোপীবাগ, মান্ডাসহ আশপাশের এলাকার নতুন যাত্রী যুক্ত হওয়ায় মেট্রোরেলের দৈনিক যাত্রীসংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়তে পারে।

এমআরটি লাইন-৬ প্রকল্পের পরিচালক আব্দুল ওহাব বলেন, ‘বিদ্যুৎ, সিগন্যাল ও মেকানিক্যালসহ বিভিন্ন কাজ দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রায় ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মার্চে কমলাপুর স্টেশন চালুর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। এর আগে ডিসেম্বরের মধ্যে ট্রায়াল রান শুরু করার পরিকল্পনা রয়েছে।’

নগর বিশেষজ্ঞ আদিল মুহাম্মদ খান বলেন, কমলাপুর স্টেশন চালুর পাশাপাশি ভবিষ্যতে মেট্রোরেল সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পরিচালনা করা গেলে যাত্রীসংখ্যা আরও উল্লেখযোগ্য হারে বাড়বে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup