মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কওমি আলেমদের বড় সুখবর দিল সরকার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কওমি মাদ্রাসার আলেমদের কর্মসংস্থানের পরিধি আরও বাড়াতে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। এত দেশের বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে কওমি আলেমদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খোলা হলো। এখন থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দাওরায়ে হাদিস (তাকমিল) অর্জনকারীরা সরাসরি সহকারী মৌলভী (ক্বারি) এবং ইবতেদায়ি ক্বারি পদে নিয়োগের আবেদন করতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সচিব মো. দাউদ মিয়া এনডিসি স্বাক্ষরিত এই পরিপত্রে বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী এই দুই পদের জন্য ‘কাম্য শিক্ষাগত যোগ্যতা’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

পরিপত্র অনুযায়ী, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারী যে কেউ এই দুই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন। তবে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে ইলমে কিরাত বা হিফজুল কোরআন সনদ থাকা আবশ্যক হবে।

বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর। তবে সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য করা হয়েছে।

শিক্ষাগত মান: পুরো শিক্ষা জীবনের যেকোনো স্তরে মাত্র একটি ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে, এর বেশি থাকলে আবেদন করা যাবে না।

বেতন স্কেল ও গ্রেড

১. সহকারী মৌলভী (ক্বারি): সাধারণ ক্ষেত্রে ১১তম গ্রেডে ১২,৫০০-৩০,২৩০ টাকা বেতন স্কেল নির্ধারিত হয়েছে।

তবে আলিম মুজাব্বিদসহ ফাজিল সনদধারী হলে ১০ম গ্রেডে ১৬,০০০-৩৮,৬৪০ টাকা বেতন স্কেল প্রাপ্য হবেন।

২. ইবতেদায়ি ক্বারি: এই পদের জন্য ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন নীতিমালা অবিলম্বে কার্যকর হবে, যা কওমি আলেমদের মূলধারার শিক্ষা ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ আরও প্রশস্ত করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup