মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মালয়েশিয়া সফর শেষ করে এবার চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম বিদেশ সফর।

সোমবার (২২ জুন) মালয়েশিয়া থেকে চীনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

এর আগে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং রাজার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এই সফর বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

মালয়েশিয়ার কর্মসূচি শেষ করে সেখান থেকে সরাসরি চীনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup