সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বন্দি ২ হাজার বাংলাদেশির মুক্তির আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ১১:১৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় বিভিন্ন কারণে কারাগারে থাকা প্রায় দুই হাজার বাংলাদেশিকে মুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটিতে দক্ষ জনশক্তি পাঠানো এবং শ্রমবাজার সম্প্রসারণে মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করা হবে বলেও তিনি জানান।

রোববার (২১ জুন) রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের শাংগ্রি-লা হোটেলে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে নানা কারণে কারাগারে আছেন। এসব প্রবাসীর মুক্তির বিষয়ে সরকার সম্ভাব্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।

শ্রমবাজার প্রসঙ্গে তিনি বলেন, অদক্ষ কর্মী বিদেশে যাওয়ার প্রবণতা কমাতে দেশের কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করা হবে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের সুযোগ বাড়াতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশিদের ভাষাগত দক্ষতা বাড়ানোর উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী এক বছরে মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক কর্মীদের মৌলিক আরবি ভাষা শেখানোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের ভিত্তিতে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে স্কুলের পাঠ্যক্রমে পাঁচটি খেলাধুলা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখানোর পরিকল্পনার কথাও জানান তিনি। তাঁর ভাষ্য, ইংরেজি ভাষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

প্রবাসীদের অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আইনের সীমার মধ্যে থেকে তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করবে সরকার। তিনি দেশবাসী ও প্রবাসীদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের সামনে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ধৈর্য ও পরিশ্রমের বিকল্প নেই।

নিজের পরিবারের ওপর ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং ধৈর্য ও সংযমের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার পক্ষে তিনি মত দেন।

বক্তব্যের শেষদিকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Belgium VS Iran
64'
0 - 0
World Cup