সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০২:৪০ পিএম
বেনজীর আহমেদ
expand
বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে সরকার।

ইতিমধ্যে এ সংক্রান্ত রিকুয়েস্ট লেটার তৈরি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার পর থেকেই যেসমস্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রিকুয়েস্ট লেটার তৈরি করেছে দুদক। দুদকের দেয়া কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইন্টার পোলের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোতে (এনসিবি) যাবে এই রিকুয়েস্ট লেটার।

এ বিষয়ে সোমবার (১৫ জুন) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এনপিবি নিউজকে বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই রিকুয়েস্ট লেটার সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

এর আগে দুদক দায়ের করা মামলার প্রেক্ষাপটে ইন্টারপোলের সহযোগিতায় দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয়। দুর্নীতিসহ বর্তমানে দুদকের ৬ মামলার আসামী সাবেক এই আইজিপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup