রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
expand
ইসলামী ব্যাংককে জামায়াতমুক্ত করতে গভর্নরের নির্দেশনা

দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে (আইবিবিএল) জামায়াতমুক্ত করতে হবে। জামায়াতের আয়ত্ত থেকে ব্যাংককে বের করে আনতে যা যা করা লাগে তা করতে ব্যাংকটির শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর মোস্তাকুর রহমান।

রবিবার (১৪ জুন) বিকেলে ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে মিটিংয়ে এমন নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে এনপিবি নিউজ।

সূত্র মতে, ইসলামী ব্যাংকের চলমান সংকটে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন গভর্নর। তবে, ব্যাংকটিকে জামায়াতমুক্ত করতে বলেছেন মোস্তাকুর রহমান। এছাড়া বর্তমান সংকট সমাধানে কী করণীয় তা জানতে চেয়েছেন ব্যাংকটির শীর্ষ কর্তাদের কাছে।

ব্যাংকটির কর্মকর্তারা সংকট হিসেবে গ্রাহকদের আস্থাহীনতার কথা তুলে ধরেন। এই সংকট দূর করতে চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টিও তুলে ধরা হয়। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়টি কেন্দ্রীয় ব্যাংক ভাবছে বলে জানা গেছে মিটিং সূত্রে। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে চেয়ারম্যান হিসেবে প্রস্তাব দেওয়া হলেও কেউ রাজি হননি বলে জানিয়েছেন গভর্নর।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup