সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাদ যাচ্ছে ১০-১৫ শতাংশ সুবিধা, ৫০ শতাংশ বেসিক বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়বে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১০:৫৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতনের অর্থাৎ বেসিকের ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।

বেসিকের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি পেলেও পে-স্কেল বাস্তবায় হলে সরকারি চাকরিজীবীদের ১০ থেকে ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল হয়ে যাবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা ১০ম থেকে ২০তম গ্রেডে কর্মরতরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পেয়ে থাকেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডে কর্মরত চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান।

ফলে ১ জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়ন হলে ১০ম ২০তম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে ৩৫ শতাংশ। আর ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের বেতন বাড়বে মূল বেতনের ৪০ শতাংশ।

নবম পে-স্কেল নিয়ে গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বর্তমানে ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা। বর্তমানে এই গ্রেডের চাকরিজীবীরা ১০ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের মোট প্রাপ্তি হয় ৮৫ হাজার ৮০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৭ হাজার ৮০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১ লাখ ১৭ হাজার টাকা।

২য় গ্রেডের মূল বেতন ৬৬ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৭২ হাজার ৬০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৬ হাজার ৬০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৯৯ হাজার টাকা।

৩য় গ্রেডের মূল বেতন ৫৬ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৬২ হাজার ১৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার ৬৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৮৪ হাজার ৭৫০ টাকা।

৪র্থ গ্রেডের মূল বেতন ৫০ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৫৫ হাজার টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৫ হাজার টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৭৫ হাজার টাকা।

৫ম গ্রেডের মূল বেতন ৪৩ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৪৭ হাজার ৩০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৪ হাজার ৩০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৬৪ হাজার ৫০০ টাকা।

৬ষ্ঠ গ্রেডের মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ৩৯ হাজার ৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ৩ হাজার ৫৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৫৩ হাজার ২৫০ টাকা।

৭ম গ্রেডের মূল বেতন ২৯ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ৩১ হাজার ৯০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৯০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৪৩ হাজার ৫০০ টাকা।

৮ম গ্রেডের মূল বেতন ২৩ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ২৫ হাজার ৩০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৩০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৪ হাজার ৫০০ টাকা।

৯ম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা। ১০ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ২৪ হাজার ২০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ২০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ৩৩ হাজার টাকা।

১০ম গ্রেডের মূল বেতন ১৬ হাজার টাকা। বর্তমানে এই গ্রেডের চাকরিজীবীরা ১৫ শতাংশ বিশেষ সুবিধা পান। ফলে তাদের বেসিক হয় ১৮ হাজার ৪০০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ২ হাজার ৪০০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ২৪ হাজার টাকা।

১১তম গ্রেডের মূল বেতন ১২ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১৪ হাজার ৩৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৮৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৮ হাজার ৭৫০ টাকা।

১২তম গ্রেডের মূল বেতন ১১ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১২ হাজার ৯৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৬৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৯৫০ টাকা।

১৩তম গ্রেডের মূল বেতন ১১ হাজার টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১২ হাজার ৬৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৬৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৬ হাজার ৫০০ টাকা।

১৪তম গ্রেডের মূল বেতন ১০ হাজার ২০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১১ হাজার ৭৩০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৫৩০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৫ হাজার ৩০০ টাকা।

১৫তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১১ হাজার ১৫৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৪৫৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৪ হাজার ৫৫০ টাকা।

১৬তম গ্রেডের মূল বেতন ৯ হাজার ৩০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৬৯৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৯৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৯৫০ টাকা।

১৭তম গ্রেডের মূল বেতন ৯ হাজার টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক হয় ১০ হাজার ৩৫০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩৫০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ৫০০ টাকা।

১৮তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৮০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ দাঁড়ায় ১০ হাজার ১২০ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ৩২০ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১৩ হাজার ২০০ টাকা।

১৯তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ৫০০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ বেসিক দাঁড়ায় ৯ হাজার ৭৭৫ টাকা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৭৫ টাকা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৭৫০ টাকা।

২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। ১৫ শতাংশ বিশেষ সুবিধাসহ মোট বেসিক হয় ৯ হাজার ৪৮৭ টাকা ৫০ পয়সা। বিশেষ সুবিধা বাবদ পান ১ হাজার ২৩৭ টাকা ৫০ পয়সা। নবম পে-স্কেলের সুপারিশ অনুযায়ী মূল বেতন ৫০ শতাংশ বৃদ্ধি পেয়ে হবে ১২ হাজার ৩৭৫ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Cape Verde
Scheduled
15 Jun, 10:00 PM
VS
World Cup