

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্নীতি দমন কমিশনের (দুদক) ছয় মামলার আসামী পুলিশের সাবেক মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। যার মধ্যে পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়েছিল আর সেই নোটিশেই তাকে গ্রেফতার করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।
রোববার (১৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গণমাধ্যমে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) কর্মকর্তা আকতারুল ইসলাম।
তিনি জানান, দুদকের ছয়টি মামলা রয়েছে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে। এর মধ্যে দুইটি মামলা পাসপোর্ট জালিয়াতি এবং অবৈধ সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি করা হয়। সেই নোটিশে তাকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা হবে।
উল্লেখ্য যে, দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ১২ জুন একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে সংশ্লিষ্ট পক্ষ।