

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কূটনৈতিক নোটের মাধ্যমে আগাম অবহিত করা সত্ত্বেও ভারতের দিল্লিতে প্রবেশের সময় বাংলাদেশি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমানকে সাময়িকভাবে ইমিগ্রেশন জটিলতার মুখে পড়তে হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও তিনি শেষ পর্যন্ত দিল্লিতে না ঢুকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান রোববার সন্ধ্যায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সোমবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।
সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফর ও প্রতিনিধিদলের নেতৃত্বের বিষয়ে অবহিত করেছিল। তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে কিছু সময় অপেক্ষায় রাখে এবং প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।
এ সময় প্রায় আড়াই ঘণ্টা ধরে বিষয়টি অনিশ্চয়তার মধ্যে থাকে বলে জানা গেছে। পরে উচ্চপর্যায়ের নির্দেশে তাঁর প্রবেশে অনুমতি দেওয়া হলেও তিনি শেষ পর্যন্ত দিল্লিতে না ঢোকার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে তিনি কলম্বো হয়ে ঢাকার পথে রওনা হন।
সূত্র: প্রথম আলো
