রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বসিলা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৭:৪৫ পিএম
বসিলা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
expand
বসিলা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী দ্বীপ মজুমদারের মরদেহ রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে বসিলা এলাকার বুড়িগঙ্গা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।

নিহত দ্বীপ মজুমদার বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

সহপাঠীদের সূত্রে জানা যায়, গত পরশু দিন পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হন। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে তার মা গতকাল সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মরদেহ উদ্ধারের পর আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup