শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীর গ্রেফতারে কেন পরীমনির ‘মজা’?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:০০ পিএম আপডেট : ১৪ জুন ২০২৬, ০৮:২৪ পিএম
এনপিবি কোলাজ
expand
এনপিবি কোলাজ

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের দুবাইয়ে গ্রেফতারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে গেছে। সাধারণ মানুষের পাশাপাশি এই ঘটনায় দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে বিনোদন অঙ্গনেও।

বিশেষ করে, জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এই গ্রেফতারের খবর সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে মাত্র একটি শব্দে লিখেছেন- ‘মজা’

পরীমনির দেওয়া পোস্ট

পরীমণির এই ছোট্ট প্রতিক্রিয়ার পেছনে রয়েছে এক পুরনো ইতিহাস। ধারণা করা হয়, বোট ক্লাব কাণ্ডে পরীমণির আইনি জটিলতা ও কারাবাসের পেছনে তৎকালীন বোট ক্লাব সভাপতি বেনজীর আহমেদের হাত ছিল

তবে বোট ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাসির মাহমুদ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বেনজীর আহমেদের সঙ্গে অভিনেত্রীর গভীর ঘনিষ্ঠতা ছিল।

তিনি আরও জানান, বেনজীর আহমেদ সম্পূর্ণ অবৈধভাবে ও বিনা ভোটে ক্লাবের সভাপতির পদ দখল করে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাৎ করেছিলেন।

দুদকের করা একটি মামলার প্রেক্ষিতে ইন্টারপোলের সহায়তায় সাবেক এই আইজিপি-কে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, বিপুল অর্থ পাচার এবং সম্পদের তথ্য গোপন করার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ

ইতিমধ্যেই আদালতের নির্দেশে তার ও তার পরিবারের স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ এবং ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করা হয়েছে।

দুবাই কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারকে চিঠির মাধ্যমে এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করলেও, তাকে দেশে ফিরিয়ে আনা কিংবা পরবর্তী আইনি প্রক্রিয়া ঠিক কী হবে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

তবে সাবেক কর্মকর্তার পতন ও গ্রেফতারের ঘটনাটি যে পরীমণিসহ অনেকের মনেই এক ধরণের স্বস্তি এনে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন