রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মামলা ও গ্রেপ্তারের খবর শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান পুলিশের পাহারায় চিকিৎসা নিচ্ছেন। কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও ভ্রূণ নষ্ট করার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, জিসান পুরোপুরি সুস্থ। তিনি নিজেকে ‘অসুস্থ’ দেখিয়ে পুলিশি হেফাজতে হাসপাতালে আছেন। সেকারণে তাঁকে আদালতে হাজির করা সম্ভব হচ্ছে না।

পুলিশ বলছে, মামলার বাদী ভুক্তভোগী নারীকে বিয়ে করা এড়াতে অপহরণের নাটক সাজিয়েছিলেন জিসান। পুলিশ তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে থাকা অবস্থায় ওই নারীর করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুরুতে হাসপাতালে এসে জিসান পুলিশের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলেছেন। কিন্তু যখনই শুনেছেন, তাঁকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তখন থেকে তিনি চোখ খুলছেন না।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বলছে, ‘শুক্রবার রাতে যখন লাকসাম থেকে জিসান মিয়াকে হাসপাতালে আনা হয়, তখন তিনি স্বাভাবিকভাবে পুলিশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু যখনই খবর পেয়েছেন তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বা তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তখন থেকেই তিনি নিজেকে অসুস্থ দেখাচ্ছেন। বর্তমানে অবস্থাটা এমন হয়েছে যে জিসান চোখই খুলছেন না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup