বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:৪৫ পিএম
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
expand
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার পর এই অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ও গণতন্ত্রের বিজয় হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এই অর্জন তিনি দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করছেন।

বৃহস্পতিবার (০৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থনেই এই বিজয় সম্ভব হয়েছে। তিনি যদি আমাদের সমর্থন না করতেন তাহলে ১০ বছরের রাস্তা আমরা ১০ সপ্তাহে অতিক্রম করতে পারতাম না।

এছাড়া, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ন কবীরসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তার নিরলস পরিশ্রমেই এই অর্জন সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিত্ব ছাড়বেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,‘এত ব্যস্ত হওয়ার কিছু নেই। আজ থেকে ৪০ বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ূন রশীদ চৌধুরী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তার একান্ত সচিব ছিলাম এবং তার সঙ্গে কাজ করেছি। তিনি দুই পদেই পূর্ণকালীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন। তখন ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। কিন্তু এখন নিরবচ্ছিন্নভাবে দুটি দায়িত্বই একসঙ্গে পালন করা সম্ভব। এটা এখন খুবই স্বাভাবিক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন