শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একযোগে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৮ এএম
পদত্যাগকারী নেতারা
expand
পদত্যাগকারী নেতারা

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের বিভিন্ন পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে ১৫ জন নেতা পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে মুকসুদপুরের কমলাপুর খন্দকার বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত লিখিত বক্তব্য পাঠ করেন মুকসুদপুর পৌরসভার কমলাপুর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি লুতফর রহমান মোল্যা।

পদত্যাগকারী নেতারা হলেন- ইকরাম ফকির, রিপন শেখ, এনজেহার মোল্যা, মিজন মোল্যা, হায়াত মোল্যা, লুকমান মোল্যা, আকরাম মোল্যা, আকাদ্দেস মোল্যা, ইমদাদ মোল্যা, নাসিমা খায়ের আকরাম মোল্যা, হাবিবুর রহমান রাসেল, আইউব মুন্সী ও মন্টু মোল্য।

লিখিত বক্তব্যে লুতফর রহমান বলেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তারা আওয়ামী লীগের সব সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বিবেচনায় নেওয়া হয়েছে এবং সবাইকে তাদের সিদ্ধান্তকে সম্মানের সঙ্গে গ্রহণ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন