বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায়

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০:২৪ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৪৪ হাজার ৮টি যানবাহন চলাচল করেছে। এ সময়ে টোল আদায় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রোববার (২৫ মে) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাওয়া প্রান্ত দিয়ে ২৮ হাজার ৪১৫টি যানবাহন চলাচল করে। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১৫ হাজার ৫৯৩টি যানবাহন পারাপার হয়। এ প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী কৌশলী আবু সায়াদ জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। তবে সেতুতে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সেতুর উভয় প্রান্তে সার্বক্ষণিক মনিটরিং জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup