রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৬:৫৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। দেশের পর্যটন নগরী কক্সবাজারে প্রথম এই চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া গেছে।

এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাঁদ দেখার খবর নেয়ার সময় প্রথম নিশ্চিত তথ্য আসে কক্সবাজার থেকে। সেখানকার স্থানীয় বাসিন্দা এবং প্রশাসন জেলাটিতে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন।

উপকূলীয় জেলার আকাশে মেঘের আড়ালে নতুন চাঁদ উঁকি দিতেই চারদিকে আনন্দের বন্যা বয়ে যায়। পরে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

কক্সবাজারসহ দেশের কয়েকটি স্থানে চাঁদ দেখার খবর যাচাই-বাছাই করে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, আজ জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল (মঙ্গলবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Brazil VS Norway
Scheduled
06 Jul, 02:00 AM
VS
World Cup