শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর সাংবাদিক ইউনিটির চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৮:৪৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে কর্মরত সাংবাদিকদের সংগঠন গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (১৬ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায্য বেতন ও ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা পূর্ণতা পায় না।

অনুষ্ঠানজুড়ে বক্তাদের বক্তব্যে উঠে আসে সাংবাদিকদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত অনিশ্চয়তা এবং অধিকার আদায়ের জোরালো দাবি। তারা সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে কাজ করা সাংবাদিকদের অনেকেই আজ ন্যায্য সম্মানী, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। সত্য প্রকাশের পথে নানা চাপ ও ঝুঁকি মোকাবিলা করেও সাংবাদিকরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের অধিকার নিশ্চিতে কার্যকর উদ্যোগ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, মো.শওকত হোসেন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

তিনি বলেন,"রাষ্ট্রীয় কাঠামোর বাস্তবতায় অনেক কিছু তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। তবে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত ছাড়া মামলা হলেও কাউকে আইনের আওতায় আনা সম্ভব নয়। পুলিশ প্রশাসনকে ভুল বোঝার সুযোগ নেই। সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিস সুপার মোঃ শরিফ উদ্দিনের প্রতিনিধি আবুল বাশার, অ্যাডভোকেট আব্দুস সালাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী সাবেক ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. হাবিবুর রহমান সরকার, আজিজুল মোকছুদ ফকির, গাছা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, দৈনিক সকালের সময় গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক আবিদ হোসেন বুলবুল,দৈনিক আলোকিত বাংলাদেশ গাজীপুর জেলা প্রতিনিধি আবুল হোসেন চৌধুরী,গাজীপুর সেন্টাল প্রেসক্লাব এর সভাপতি আবদুল ওহাব রিংকু, সহিদ মিয়া,গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো.রফিক, জাতীয় সাংবাদিক সংস্থার গাজীপুর জেলা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মোসলেহ উদ্দিন বাচ্চু,দৈনিক কন্ঠবাণী সম্পাদক ও প্রকাশক জানে - এ - আলম, সাপ্তাহিক ভাওয়াল সম্পাদক প্রকাশক মো. মনিরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো.জাহিদ হাসান জিহাদ ও গাজীপুর সাংবাদিক ইউনিটির সকল সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ

সভাপতির বক্তব্যে গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি মো.আখতার হোসেন সাংবাদিকদের অধিকার নিয়ে আবেগঘন বক্তব্য দেন।

তিনি বলেন, “অনেক সহকর্মী আজও নিয়মিত বেতন পান না। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অসংখ্য সাংবাদিক মানবেতর জীবনযাপন করছেন।পরিবার নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে হলে সাংবাদিকদের সরকারিভাবে নিবন্ধন, চাকরির নিরাপত্তা ও মাসিক বেতন কাঠামো নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের কল্যাণে বাস্তবভিত্তিক নীতিমালা এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের মধ্যে বিভেদ নয়, ঐক্যই হবে সবচেয়ে বড় শক্তি। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের কণ্ঠ কখনও থামানো যাবে না, সাংবাদিক সাংবাদিকের বন্ধু হিসাবে কাজ করতে হবে,শত্রু হিসাবে নয়"।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাইউল উদ্দিন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি মোঃ জসিম উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু সালেক ভূইয়া।

আলোচনা সভা শেষে মিলনমেলা, মধ্যাহ্নভোজ, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

আয়োজকরা বলেন, “সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সত্য প্রকাশের অঙ্গীকারকে আরও শক্তিশালী করতেই এই আয়োজন। গাজীপুরের সাংবাদিক সমাজের অধিকার আদায়ের আন্দোলনে গাজীপুর সাংবাদিক ইউনিটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন