শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১১:২০ এএম আপডেট : ১৬ মে ২০২৬, ১১:২১ এএম
মিজানুর রহমান সিনহা
expand
মিজানুর রহমান সিনহা

সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত মিজানুর রহমান সিনহার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা ও সফরসঙ্গী আনোয়ার সামাজিক মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ি ও লৌহজং) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুর খবরে শোক জানিয়েছেন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মহিউদ্দিন আহমেদসহ জেলা বিএনপির নেতারা।

মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়ের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হামিদুর রহমান সিনহা ও মায়ের নাম নূরজাহান সিনহা।

বাংলাদেশের ওষুধ ব্যবসায়ের অন্যতম শিল্পগোষ্ঠী একমি গ্রুপের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তীতে দায়িত্ব পালন করেন মিজানুর রহমান সিনহা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন