

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফারাক্কা লং মার্চের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা।
শনিবার (১৬ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় মুক্তি কাউন্সিলের উদ্যোগে রাজধানীর ২২/১ তোপখানা রোডস্থ কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুহাম্মদ কাইয়ুম, মুঈনুদ্দীন আহমেদ, মিতু সরকার, মনোয়ারুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কালামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পানি বণ্টন ইস্যুতে বাংলাদেশ ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে এবং ফারাক্কা বাঁধ তার অন্যতম উদাহরণ। তারা অভিযোগ করেন, ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে, কৃষি উৎপাদন কমছে এবং মানুষের জীবিকা হুমকির মুখে পড়ছে।
সভাপতির বক্তব্যে ফয়জুল হাকিম বলেন, ভারত পানি আগ্রাসনের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শায়েস্তা করতে চায়।ফারাক্কা বাধ তার অন্যতম দৃষ্টান্ত।১৯৭৫ সাল থেকে এই বাধের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে মেরুকরণ হয়ে আসছে।ফসল উৎপাদন হ্রাস পেয়েছে,জীবিকা হারিয়ে মানুষ বাস্তচ্যুত হয়ে আসছে।
তিনি বলেন, ফারাক্কা বাধের বিরুপ প্রতিক্রিয়ার কথা ভেবেই মওলানা ভাসানী ১৯৭৬ সালে লং মার্চ করে রাজনৈতিক কর্মসূচী হিসেবে পানি ও পরিবেশের প্রশ্নকে সামনে নিয়ে এসেছিলেন। কৃষকের স্বার্থকে গুরুত্ব দিয়েছিলেন। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
ফয়জুল হাকিম আরও বলেন, জনগণের সার্বিক মুক্তির লক্ষ্যে পানি সম্পদকে কাজে লাগাতে হলে দেশে শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের সরকার কায়েমের রাজনৈতিক সংগ্রামকে জোরদার করতে হবে।
