শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ গ্রন্থাগার বিধিমালা সংশোধনের সুপারিশ সাব-কমিটির

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৯:০০ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
expand
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৪ নং সাব-কমিটির প্রথম বৈঠকে ‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধিমালা ২০১২’ প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সংসদ ভবন গ্রন্থাগারে কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিধিমালার আধুনিকায়ন ও যুগোপযোগী করার লক্ষ্যে এর প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও বিয়োজনপূর্বক মূল কমিটিতে উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে কমিটির সদস্য নায়েব ইউসুফ আহমেদসহ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই বৈঠকে ‘জাতীয় সংসদ গবেষণা নীতিমালা ২০২৩’ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সাব-কমিটি এই গবেষণা নীতিমালার অধিকতর সংশোধন, সংযোজন ও পরিমার্জন করে পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে।

মূলত সংসদীয় কার্যক্রমের তাত্ত্বিক ও ব্যবহারিক উৎকর্ষ সাধনে গ্রন্থাগার ও গবেষণা সংক্রান্ত এই বিধিমালাগুলো হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে কমিটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup