

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


১৯৮১ সালের মে মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর জীবনের শেষ বিদেশ সফরে পশ্চিম জার্মানি (বর্তমান জার্মানি) যান। ৪ মে তিনি দেশটির রাজধানী বন শহরে পৌঁছান। সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী বেগম খালেদা জিয়া।
তিন দিনের এই সফরে জিয়াউর রহমান পশ্চিম জার্মানির তৎকালীন চ্যান্সেলর হেলমুট শ্মিডটের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সহায়তা নিয়ে আলোচনা হয়। সে সময় যুদ্ধবিধ্বস্ত ও অর্থনৈতিক সংকটে থাকা বাংলাদেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি সহায়তা আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সফর শেষে ৭ মে দেশে ফেরেন রাষ্ট্রপতি জিয়া। তবে এর মাত্র ২৩ দিন পর, ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানের ঘটনায় নিহত হন তিনি। ফলে পশ্চিম জার্মানির এই সফরটি তাঁর জীবনের শেষ বিদেশ সফর হিসেবে ইতিহাসে স্থান পায়।
জিয়াউর রহমানের ওই সফর ছিল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। স্বাধীনতার পর দেশের অর্থনীতি পুনর্গঠন এবং বৈদেশিক সম্পর্ক জোরদারে তাঁর কূটনৈতিক তৎপরতার অন্যতম উদাহরণ হিসেবেও এই সফরকে দেখা হয়।
