সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত এমপিরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা রাখবে: মির্জা ফখরুল 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬, ০২:৩০ পিএম
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিদের উদ্যোগে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতিসহ নারীদের অধিকার রক্ষায় কাজ করবেন তারা।

আইন প্রণয়নসহ নারী শিক্ষা, অধিকার, মর্যাদা রক্ষায় ভুমিকা পালনের অঙ্গীকার করেন তারা। এছাড়া নারীদের আরও বেশি রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান সংরক্ষিত নারী আসনের এমপিরা।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন