

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঋণের নামে বেক্সিমকো গ্রুপের ৭১৪ কোটি টাকা আত্মসাতের মামলায় ৭ ধরণের নথি তলব করে জনতা ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এনপিবি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।
মামলার বিবরণী থেকে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংকের লোকাল অফিস থেকে নতুন তৈরি করা কাঁচপুর এ্যাপারেলস লিমিটেড নামে বিভিন্ন সুবিধা নিয়ে এই ঋণ নেয়া হয়।
নথিপত্রের মধ্যে রয়েছে, হিসাব খোলার ফরম, শুরু থেকে অদ্যাবধি লেনদেনের তথ্য, ঋণ সংক্রান্ত যাবতীয় রেকর্ডপত্র ও অডিট প্রতিবেদনসহ ইত্যাদি কাগজপত্র।
এই মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ একাধিক আসামি রয়েছে।
মন্তব্য করুন