বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাপ্লিমেন্ট আমদানির এলসিতে লাগবে ঔষধ প্রশাসনের অনুমতি

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া ডায়েটারি জাতীয় সাপ্লিমেন্ট আমদানিতে ঋণপত্র(এলসি) খুলতে ব্যাংকগুলোকে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার এ বিষয়ে সার্কুলার দিয়ে ব্যাংকগুলোকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাপ্তরিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই চিঠিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলেছে, 'ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩' অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল নিউট্রিশন থেরাপিউটিক নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন অথবা পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।’

অনুমোদন ছাড়াই কিছু ব্যবসায়ী বিভিন্ন দেশ থেকে এসব পণ্য আমদানি করছে উল্লেখ করে বলা হয়, ‘কাস্টমস কর্তৃপক্ষ উক্ত নিবন্ধন/পূর্বানুমোদন ব্যতীত পণ্য খালাস না করায় সংশ্লিষ্ট আমদানিকারকগণ মাননীয় হাইকোর্ট বিভাগে পৃথক পৃথক রিট মামলা দায়ের করেন। দায়েরকৃত রীট মামলাসমূহে বিজ্ঞ আদালত কাস্টমস্, কর্তৃকপক্ষকে পণ্য খালাস করার জন্য নির্দেশনা প্রদান করেন।’

এ আদেশের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ সুপ্রীমকোর্টের আপিল বিভাগে আপিল করেন। পরবর্তীতে আপিল বিভাগ আইন অনুযায়ী শর্তে পণ্য খালাসের নির্দেশনা প্রদান করেন বলে জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্য আমদানিতে এলসি ও টিটি (টেলিগ্রাফিক ট্রান্সফার) না খুলতে ব্যাংকগুলোকে নিদের্শনা দিয়েছে সংস্থাটি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন