বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ জরুরি: অর্থমন্ত্রী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০১ পিএম
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
expand
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বাজেট নিয়ে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি জানান, মধ্যপ্রাচ্য ইস্যু আর বর্তমান বাস্তবতায় জ্বালানি খাতে বাড়তি ৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংককে বাংলাদেশ জানিয়েছে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে অন্তত দুই বছরের কুশন দরকার।

আমির খসরু বলেন, ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে বিএনপি সরকার। তবে পরিস্থিতির উন্নয়নে সকল ব্যবসায়িক বাধা দূর করতে কাজ চলছে। রপ্তানি বেগবান করতে গার্মেন্টসের মতো বাকি সম্ভাবনাময় খাতেও সুযোগ সুবিধা দেয়া হবে।

একই অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জ্বালানি সমস্যা, ব্যাংক ঋণের উচ্চহারসহ আগামী দিনের সব চ্যালেঞ্জ মোকাবেলায় অর্থনীতিতে প্রাণ আনা জরুরি। কর জিডিপি অনুপাত বাড়ানো না গেলে দেশ আগাবে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন