

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টানা তিন দফা কমেছে স্বর্ণের দাম। তিন দফায় সোনার দাম মোট ৭৭০০ টাকা কমেছে। সর্বশেষ দাম কমার পর আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।
গতকাল বুধবার (২৯ এপ্রিল) সর্বশেষ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে স্বর্ণের এই দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দামের তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস। এরপর মঙ্গলবার (২৮ এপ্রিল) ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমে স্বর্ণের দাম।
মন্তব্য করুন
